| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্পে শিশু সন্তান মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেলেন বাবাও

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২১ ২১:০৩:৩৫
ভূমিকম্পে শিশু সন্তান মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেলেন বাবাও

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত ভূমিকম্পের ঘটনায় নরসিংদীর গাবতলী এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক পারিবারিক ট্র্যাজেডি। দেয়ালচাপা পড়ে নিহত ১১ বছর বয়সী ছেলের মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা পর তার বাবাও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত বাবার নাম মো. উজ্জ্বল হোসেন (৪০)। তিনি সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে দুপুর ১টার দিকে তার ছেলে ওমর (১১)-কে মৃত ঘোষণা করা হয়।

ছেলে-মেয়েদের বাঁচাতে গিয়েই দুর্ঘটনা

নিহত উজ্জ্বলের ভাই মো. জাকির হোসেন ঘটনার বর্ণনা দিয়ে জানান, তার ভাই নরসিংদী পাট গবেষণা ইনস্টিটিউটের অফিস সহকারী হিসেবে চাকরি করতেন।

জাকির হোসেন বলেন, "সকালের দিকে ভূমিকম্পের সময় নরসিংদীর গাবতলী এলাকায় ভাড়া বাসা থেকে আমার ভাই তার ছেলে ওমর এবং দুই মেয়েকে নিয়ে দ্রুত বের হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সে সময় বাসার সানশেড তাদের শরীরের ওপর ভেঙে পড়ে।"

৫ ঘণ্টার ব্যবধানে বাবার মৃত্যু

তাৎক্ষণিকভাবে চারজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উজ্জ্বল হোসেন ও তার ভাতিজা ওমরকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা ১১ বছর বয়সী ওমরকে (যিনি মাদ্রাসায় হেফজ পড়তেন) দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত উজ্জ্বল হোসেনকে প্রথমে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনিও মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাবা-ছেলের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। উজ্জ্বল হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তরপাড়া গ্রামে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...