| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নতুন সিদ্ধান্ত: দেশে ফিরতেই হবে শেখ হাসিনার

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২০ ১৮:৪৫:০৬
নতুন সিদ্ধান্ত: দেশে ফিরতেই হবে শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য নতুন কৌশল গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে আন্তর্জাতিক আইন ও কূটনীতির সব পথ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই নতুন কৌশলের তথ্য নিশ্চিত করেন।

আন্তর্জাতিক আইনি পদক্ষেপ:

উপদেষ্টা জানান, সরকার দুজনকে দেশে ফেরাতে সব ধরনের আন্তর্জাতিক আইনি পথ বিবেচনা করছে। এমনকি বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তোলার বিষয়টিও সরকারের আলোচনায় রয়েছে।

তিনি আরও জানান, ভারতকে আনুষ্ঠানিকভাবে দণ্ডিতদের ফেরত চেয়ে নোট পাঠানো হচ্ছে। অধ্যাপক আসিফ নজরুলের ভাষায়, বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণে ভারতের উচিত হবে দণ্ডিতদের প্রত্যার্পণে সহযোগিতা করা।

উল্লেখ্য, সম্প্রতি গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। এই রায় কার্যকরেই সরকার তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কঠোর অবস্থান গ্রহণ করেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...