| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

১৬ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২০ ১৫:০২:১৮
১৬ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক: অবৈধ মোবাইল ফোন বিক্রি ও ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে নিবন্ধনবিহীন, ক্লোন করা ও চোরাচালানকৃত সব ধরনের মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোনগুলো। তবে বর্তমানে ব্যবহৃত বা ১৬ ডিসেম্বরের আগে বৈধ-অবৈধ উভয়ভাবেই কেনা ফোনগুলো এই সিদ্ধান্তের আওতায় আসবে না বলে জানানো হয়েছে।

কোনো ছাড় নয়, আশ্বাস বৈধ ব্যবহারকারীদের:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বুধবার এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করে জানান, "আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করবো ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।"

তিনি সাধারণ গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, "আপনার নামে নিবন্ধিত সিম যদি বৈধ ফোনে ব্যবহার করেন—তাহলে কোনো ঝামেলায় পড়বেন না। সিম সবসময় নিজের নামে রাখুন।"

প্রক্রিয়া সরলীকরণ ও প্রবাসীদের নিয়ম:

ফয়েজ তৈয়্যব জানান, গ্রাহকদের সুবিধার জন্য রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সরকার আরও সহজ করতে কাজ করছে।

প্রবাসীদের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন, বিদেশ থেকে নিয়ম মেনে একজন একটি বা দুটি ফোন শুল্কমুক্তভাবে আনতে পারবেন এবং তা সহজেই রেজিস্ট্রেশন করা যাবে। দুটির বেশি আনলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ফি দিতে হবে, যা পূর্বের নিয়মই।

বিশেষ সহকারী আরও জানান, গ্রাহকের স্বার্থ বিবেচনায় বৈধ মোবাইল ফোনের দাম কমাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সোহাগ/

ট্যাগ: মোবাইল

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...