আপিল বিভাগের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে এই যুগান্তকারী রায় দেন।
সংক্ষিপ্ত আদেশে যা বলা হয়েছে:রায়ের সংক্ষিপ্ত আদেশে আপিল বিভাগ সর্বসম্মতভাবে আপিলগুলো মঞ্জুর করেছেন। আদালত এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে যে, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া আপিল বিভাগের পূর্ববর্তী রায়টি "স্পষ্টরূপে প্রতীয়মান একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ।"
এর ফলস্বরূপ, পর্যালোচনামূলক রায়টি সম্পূর্ণরূপে বাতিল করা হলো। ফলে, সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছেদ ২ক-এর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী, যা ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী আইন দ্বারা সংবিধানে যুক্ত হয়েছিল, তা এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো।
তবে আদেশে বলা হয়েছে, পুনঃস্থাপিত ও পুনরুজ্জীবিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলী কেবলমাত্র সেগুলোর ভবিষ্যতের প্রয়োগযোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে। মামলার পূর্ণাঙ্গ রায় পরে প্রদান করা হবে।
প্রেক্ষাপট: সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের একটি বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই সংশোধনী বাতিল ঘোষণা করে। এরপর থেকেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা নিয়ে দেশের রাজনীতিতে দীর্ঘ অচলাবস্থা চলছিল।
২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ বিশিষ্ট ব্যক্তিরা ২০১১ সালের ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করেন। মোট চারটি রিভিউ আবেদনের দীর্ঘ শুনানি শেষে আজ এই গুরুত্বপূর্ণ রায়টি ঘোষণা করা হলো।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
