| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বন্ধ হচ্ছে সব মোবাইল শপ! জেনে নিন কারণ কী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৯ ১৬:৪৮:৪৩
বন্ধ হচ্ছে সব মোবাইল শপ! জেনে নিন কারণ কী

নিজস্ব প্রতিবেদক: সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মোবাইল ফোন ব্যবসায়ী নেতা আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নেওয়ার প্রতিবাদে দেশজুড়ে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। অ্যাসোসিয়েশনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের (বুধবার) মধ্যে তাদের সেক্রেটারি পিয়াসকে মুক্তি না দেওয়া হলে তারা দেশব্যাপী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

কারা কর্তৃপক্ষের ভাষ্য:

এর আগে, গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমাইয়া চৌধুরী জানান, গতরাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তার স্বামীকে ডিবি সদস্যরা তুলে নিয়ে যান। এ সময় ডিবি সদস্যরা পিয়াসের ব্যক্তিগত মোবাইল ফোনটিও জব্দ করেন।

এমবিসিবি নেতারা অবিলম্বে আবু সাঈদ পিয়াসকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে এই প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আশা/

ট্যাগ: মোবাইল

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...