গাজীপুরে তেল কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল লি. নামের এই কারখানাটিতে আগুন লাগে। আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ভাষ্য:
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন এ বিষয়ে নিশ্চিত করে বলেন, দুপুরে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় পরে শ্রীপুরসহ আশপাশের আরও তিনটি ইউনিটকে ডাকা হয়। বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তিনি জানান, তেলের কারখানা হওয়ায় আগুনের ভয়াবহতা দ্রুত বাড়ছে এবং তা আশপাশে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আগুন লাগার পরপরই কারখানার নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। তবে তা দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
