| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

হাসিনার পরিণতি নিয়ে সেদিন আদালতে যা বলেছিলেন সাঈদী

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৯ ১১:২৫:৩৭
হাসিনার পরিণতি নিয়ে সেদিন আদালতে যা বলেছিলেন সাঈদী

নিজস্ব প্রতিবেদক: ইতিহাসের এক বিস্ময়কর সমাপতন। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একসময় মানবতাবিরোধী অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, ঠিক একই আদালতে একই অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে তাকে এই সর্বোচ্চ সাজা ও তার সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হলেও পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হন মাওলানা সাঈদী। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। পরবর্তীতে আপিল বিভাগ সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। ২০২৩ সালের ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় এই জনপ্রিয় বক্তার মৃত্যু হয়।

তবে নিজের মৃত্যুদণ্ডের রায় শোনার দিন ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশে কিছু তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন মাওলানা সাঈদী, যা আজ নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেদিন কান্নাজড়িত কণ্ঠে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন, তিনি ৫৬ হাজার বর্গমাইলের এই জনপদের পরিচিত মুখ, তদন্ত কর্মকর্তার সাজানো ‘দেলোয়ার শিকদার’ তিনি নন।

তৎকালিন আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, গণতন্ত্রের লেবাসধারী সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিনকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেছিলেন, আজ ক্ষমতার জোরে আমার ওপর যে জুলুম করা হচ্ছে, যারা এই জুলুম করছে, তারা হাশরের ময়দানে অবশ্যই আসামি হিসেবে দাঁড়াবে।

আজ যখন সেই ক্ষমতাধর শাসকের বিরুদ্ধেই একই আদালতে সর্বোচ্চ রায় ঘোষিত হলো, তখন অনেকেই সাঈদীর সেই পুরনো বক্তব্যকে ইতিহাসের নির্মম বিচার হিসেবেই দেখছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...