| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৯ ১০:১০:৩৭
আজ সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: বিতরণ লাইনের উন্নয়ন ও জরুরি সংস্কারকাজের প্রয়োজনে আজ বুধবার (১৯ নভেম্বর) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব দক্ষিণ জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

উপজেলার মতলব পৌরসভা ও নারায়ণপুর পৌরসভা এবং খাদেরগাঁও, নায়েরগাঁও উত্তর ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন। এই দুটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের আওতাধীন সব গ্রাম ও মহল্লায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ পাওয়া যাবে না।

বিদ্যুৎ বন্ধ থাকার কারণ:

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগদা উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার সংস্কার, ৩৩ কেভি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ, লাইনের উন্নয়ন এবং লাইনের ওপর থাকা গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল ৪টার আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করে দেওয়া হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...