পে স্কেল বাস্তবায়নে যত সময় লাগবে, জানালেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে-স্কেল বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে। বর্তমানে এ বিষয়ে একটি আলাদা কমিশন কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার কেবল একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করে যাবে, যা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে।
বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পূর্বের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমি বলেছি, আমাদের সময়ে এটা বাস্তবায়ন করা কিছুটা অনিশ্চিত। কারণ তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই বা রিকনসাইল করতে হবে। এরপর প্রশাসনিক কিছু ধাপ রয়েছে—সচিব কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয় (মোপা) এবং অর্থ মন্ত্রণালয়ের যাচাই শেষে তবেই বাস্তবায়ন সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “যদি সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারি, তাহলে অবশ্যই কাজ এগিয়ে নেব। তবে আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থের সংস্থান। সেটি নিশ্চিত করেই ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে।”
অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার হয়তো পে-স্কেল বাস্তবায়ন পর্যন্ত যেতে পারবে না, তবে একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করে যাবে যাতে পরবর্তী সরকার সহজেই সেটি কার্যকর করতে পারে।
কর্মচারীদের অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, “পে-স্কেল বাস্তবায়নে দেরি নিয়ে হয়তো কিছু হতাশা আছে, তবে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি। সাত-আট বছর ধরে এ বিষয়ে কিছু হয়নি, অথচ আমরা মাত্র এক বছরের মাথায় কাজ শুরু করেছি। তাই আমাদের প্রশংসা করারই কথা, ক্ষোভ নয়।”
তিনি আরও যোগ করেন, “আগামী সরকারকে এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য সামাজিক ও উন্নয়ন খাতের বাজেটও বিবেচনায় রাখতে হবে। আমরা ফ্রেমওয়ার্ক তৈরি করে যাচ্ছি, যাতে পরবর্তী সরকার সহজেই সেটি বাস্তবায়ন করতে পারে।”
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
