নতুন পে-স্কেল বাস্তবায়নের খসড়া কাঠামো তৈরি করবে সরকার
নিজস্ব প্রতিবেদক: নবম পে কমিশনের কাজ এগিয়ে নিতে বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক বা খসড়া কাঠামো তৈরি করবে, যা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন ইতিমধ্যেই কাজ করছে। তারা তিনটি রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে। বর্তমান সরকার মূল কাঠামো তৈরি করবে, আর বাস্তবায়নের দায়িত্ব নেবে পরবর্তী সরকার।”
তিনি আরও বলেন, “গত আট বছরে এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে এটি শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এখানে বাজেট, রাজস্ব ও অন্যান্য সামাজিক খাতের প্রভাবও বিবেচনায় রাখতে হবে। পরবর্তী সরকারই পে কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করবে—এটাই সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ।”
অর্থ উপদেষ্টা মনে করেন, সঠিক প্রক্রিয়ায় এবং আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে পে-স্কেল বাস্তবায়ন করা গেলে তা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
