| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

জমি কেনার আগে দলিল আসল না নকল—সহজে যেভাবে বুঝবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৩ ১৭:৫১:২৫
জমি কেনার আগে দলিল আসল না নকল—সহজে যেভাবে বুঝবেন

নিজস্ব প্রতিবেদক: জমি কেনাবেচার ক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে বড় ঝুঁকির একটি হলো ভুয়া দলিল ও জাল কাগজপত্র। অনেক সময় প্রতারক চক্র ভুয়া জাতীয় পরিচয়পত্র, নকল পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) ও জাল দলিল ব্যবহার করে প্রকৃত মালিকের নামেই কোটি টাকার জমি বিক্রি করে দেয়। বিশেষ করে যেসব জমির খাজনা দীর্ঘদিন পরিশোধ হয়নি বা পরিত্যক্ত অবস্থায় আছে, সেগুলোই তাদের মূল লক্ষ্য হয়ে ওঠে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, “যে জমির তদারকি নেই, সেটিই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। অনেক ক্ষেত্রে প্রতারকরা জাল এনআইডি ও নকল দলিল তৈরি করে বেচাকেনা করে।”

তবে সচেতন থাকলে ক্রেতা নিজেই জাল দলিল চিহ্নিত করতে পারেন। নিচে দেওয়া হলো এমন ৯টি কার্যকর উপায়—

১️ ভলিউম ও রেজিস্ট্রি নম্বর যাচাই করুন দলিলে উল্লেখিত সাল, ভলিউম ও রেজিস্ট্রি নম্বর সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে মিলিয়ে দেখুন। প্রয়োজনে অফিসে লিখিতভাবে তথ্য যাচাই করুন।

২️ স্বাক্ষর ও সরকারি সিল পরীক্ষা করুন দলিলের স্বাক্ষর ও সিল সত্যিকারের কি না তা ভালোভাবে মিলিয়ে নিন। সরকারি ছুটির দিনে তৈরি কোনো দলিল সন্দেহজনক হতে পারে।

৩️ প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করুন জমির একাধিক মালিকের নাম থাকলে সতর্ক থাকুন। স্থানীয়দের সঙ্গে কথা বলে আসল মালিক সম্পর্কে নিশ্চিত হন।

৪️ খতিয়ান ও নামজারি যাচাই করুন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে খতিয়ান ও নামজারির ধারাবাহিকতা মিলিয়ে দেখুন। জমির দাগ নম্বর, ঠিকানা ও পরিমাণ ঠিক আছে কি না যাচাই করুন।

৫️ আমমোক্তারনামায় ছবি আছে কি না দেখুন যদি জমি পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বিক্রি হয়, তাহলে দলিলে উভয় পক্ষের ছবি সংযুক্ত আছে কি না তা নিশ্চিত করুন।

৬️ দলিলের তারিখ ও দখল হস্তান্তর সময় যাচাই করুন দলিলের তারিখ ও জমি হস্তান্তরের সময় একে অপরের সঙ্গে মিলছে কি না তা খতিয়ে দেখুন।

৭️ দলিল লেখকের তথ্য জেনে নিন যিনি দলিল তৈরি করেছেন, তার নাম, আইডি ও অবস্থান যাচাই করুন। প্রয়োজনে সরেজমিনে গিয়ে নিশ্চিত হোন।

৮️ পুরনো দলিল ও মালিকানা ইতিহাস সংগ্রহ করুন বিক্রেতার কাছ থেকে পূর্ববর্তী সব দলিল ও কাগজ সংগ্রহ করুন এবং সাব-রেজিস্ট্রি অফিসে যাচাই করে নিন।

৯️ স্ট্যাম্পের উৎস যাচাই করুন দলিলের স্ট্যাম্প কোথা থেকে কেনা হয়েছে তা দেখে নিন। সিরিয়াল নম্বর যাচাই করে আসল স্ট্যাম্প নিশ্চিত করা সম্ভব।

চূড়ান্ত পরামর্শ জমি কেনার আগে শুধু দলিল দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রতিটি বিষয় যাচাই করে, প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবী বা ভূমি অফিসের সহায়তা নিন। সামান্য অসতর্কতায় হারাতে পারেন টাকা, সময় এবং মানসিক শান্তি—তাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...