| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১১ ১২:২৮:৫২
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরের ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ লাইনের জরুরি সংস্কার এবং গাছের ডালপালা কাটার কাজের কারণে আজ মঙ্গলবার সকাল থেকে দীর্ঘ ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ইতোমধ্যে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মেরামত কাজ শুরু হয়েছে, ফলে এসব এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে।

পিডিবির সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক সোমবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।

কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না:

বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশের অঞ্চল

মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও সংলগ্ন এলাকা

উপশহর ই-ব্লক, ডি-ব্লক, মেইন রোড, রোজভিউ পয়েন্ট ও পার্শ্ববর্তী অঞ্চল

প্রকৌশলী রাজ্জাক জানান, নির্ধারিত সময়ের আগেই মেরামত কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...