| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিয়ে করেই নাগরিকত্ব পাওয়া যাবে ৬ দেশে

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৯ ০৮:৪৯:০৩
বিয়ে করেই নাগরিকত্ব পাওয়া যাবে ৬ দেশে

নিজস্ব প্রতিবেদক: জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের এই সময়ে অনেকেই চান আরও সুযোগ-সুবিধা ও উন্মুক্ত সম্ভাবনার জন্য বিদেশি নাগরিকত্ব। অনেকে বিদেশে পড়তে বা কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন, আবার কেউ পরিকল্পিতভাবে বিদেশি সঙ্গী বেছে নিয়ে নাগরিকত্বের সুযোগ নেন।

বিশ্বে এমন কয়েকটি দেশ আছে, যেখানে তাদের নাগরিকদের বিয়ে করলে বৈধভাবে সেই দেশের নাগরিকত্ব পাওয়া যায়। চলুন জেনে নিই, কোন কোন দেশে এ ধরনের সুযোগ রয়েছে।

তুরস্ক

তুরস্কে দেশটির নাগরিককে বিয়ে করে অন্তত তিন বছর একসঙ্গে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। তুর্কি পাসপোর্ট নিয়ে ১১০টিরও বেশি দেশে ভিসা–ফ্রি বা ভিসা–অন–অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়, যা এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

স্পেন

দক্ষিণ ইউরোপের অন্যতম বৃহৎ দেশ স্পেন। স্প্যানিশ নাগরিককে বিয়ে করে তার সঙ্গে এক বছর বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা সম্ভব। নাগরিকত্ব পেলে লাতিন আমেরিকা, ফিলিপাইন ও পর্তুগালের মতো দেশের সঙ্গে দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাওয়া যায়। আবেদনের জন্য প্রয়োজন বিয়ের বৈধ সনদ এবং একসঙ্গে বসবাসের প্রমাণ।

আর্জেন্টিনা

আর্জেন্টিনার নাগরিককে বিয়ে করলে মাত্র দুই বছর পর নাগরিকত্বের আবেদন করা যায়। এ ক্ষেত্রে থাকতে হবে বৈধ বিবাহের নথি, দেশে কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা এবং মৌলিক স্প্যানিশ ভাষাজ্ঞান।

মেক্সিকো

মেক্সিকোতে বিয়ের পর দুই বছর স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে থাকলেই নাগরিকত্ব পাওয়া সম্ভব। তবে আবেদনে দেখাতে হবে— বিয়ের সত্যতা, একই ঠিকানায় থাকার প্রমাণ এবং মৌলিক স্প্যানিশ ভাষাজ্ঞান।

সুইজারল্যান্ড

কঠোর অভিবাসন নীতির দেশ হলেও বৈধ বিয়ের মাধ্যমে সুইস নাগরিকত্ব পেতে তুলনামূলক সহজ। সুইস নাগরিক সঙ্গীর সঙ্গে অন্তত তিন বছর দাম্পত্য জীবন ও পাঁচ বছর বসবাসের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যায়। বিদেশে থাকলেও ছয় বছরের বিবাহিত জীবন পূর্ণ হলে আবেদন করা সম্ভব। পাশাপাশি থাকতে হবে ভাষাজ্ঞান, স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা এবং অপরাধমুক্ত রেকর্ড।

কেপ ভার্ড

সুন্দর দ্বীপরাষ্ট্র কেপ ভার্ডে দেশটির নাগরিককে বৈধভাবে বিয়ে করলেই নাগরিকত্বের আবেদন করা যায়। প্রক্রিয়াটি তুলনামূলক সহজ, তবে অবশ্যই বিবাহ বৈধ হতে হবে।

সোহাগ/

ট্যাগ: বিয়ে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...