| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নবম পে স্কেলে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৮ ২০:৪৬:৫২
নবম পে স্কেলে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের কাজ জোরেশোরে এগিয়ে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল আগামী ২০২৬ সালের শুরুতে (জানুয়ারি, মার্চ বা এপ্রিলের মধ্যে) গেজেট আকারে প্রকাশ এবং কার্যকর করার পরিকল্পনা করছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, নতুন বেতন কাঠামোর মাধ্যমে কেবল বেতন বৃদ্ধি নয়, বরং গ্রেডভিত্তিক বৈষম্য কমিয়ে বেতন অনুপাত পুনর্গঠনসহ সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা উন্নত করা হবে।

বাতিল হতে পারে যে আর্থিক সুবিধাগুলো

নতুন কাঠামোয় মূল বেতন, চিকিৎসা, শিক্ষা, পদোন্নতি ও অন্যান্য ভাতায় যুগান্তকারী পরিবর্তন আসার পাশাপাশি কিছু বিদ্যমান সুবিধা বাতিলেরও প্রস্তাব করা হয়েছে:

* সম্মানী ও অতিরিক্ত ভাতা বাতিল: পে কমিশনের মতে, সরকারি সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রদেয় অতিরিক্ত সম্মানী বা ভাতা 'অযৌক্তিক', কারণ এসব দায়িত্ব কর্মপরিধিরই অংশ।

* খরচের হিসাব: প্রতি বছর এই খাতে সরকারের প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয়, যা নতুন কাঠামোয় বাতিলের প্রস্তাব রাখা হয়েছে।

আসছে ‘সাকুল্য বেতন’ কাঠামো

এই বাতিল বা পরিবর্তনের বিকল্প হিসেবে 'সাকুল্য বেতন' বা 'পারিশ্রমিক' নামে একটি নতুন বেতন কাঠামোর প্রস্তাব করা হয়েছে।

* নতুন ধারণা: 'সাকুল্য বেতন' কাঠামোয় কর্মচারীদের একটি নির্দিষ্ট বেতন দেওয়া হবে, যার বাইরে আর্থিক বা অনার্থিক অতিরিক্ত কোনো সুবিধা থাকবে না। এর ফলে সরকারি কর্মচারীদের আয় স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।

চূড়ান্তকরণের প্রক্রিয়া

পে কমিশন বর্তমানে নতুন পে স্কেল চূড়ান্তকরণের শেষ ধাপে রয়েছে। জাতীয় বেতন কমিশন (পে কমিশন) ২০২৫-এর সদস্যসচিব মো. ফরহাদ সিদ্দিক জানিয়েছেন, নতুন বেতন স্কেলের চূড়ান্তকরণ নিয়ে আলোচনার জন্য খুব শিগগিরই ১৩টি সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...