| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও সোনার দাম উর্ধ্বমুখী

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৭ ২৩:৩৫:১৬
আবারও সোনার দাম উর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা (শাটডাউন) এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির শঙ্কা বাড়ায় নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও কমাতে পারে—এমন প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩,৯৯৯.৮৯ ডলার হয়েছে। এছাড়া ডিসেম্বরের জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচারস ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,০০৮.২০ ডলারে পৌঁছেছে।

স্বাধীন বিশ্লেষক রস নরম্যান জানান, সোনার বাজার এখনও ঊর্ধ্বমুখী। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা এবং সুদের হার কমানোর সম্ভাবনাই মূলত এই উত্থানের প্রধান কারণ।

সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের সরকারি ও খুচরা খাতে চাকরি কমেছে। পাশাপাশি ব্যয় কমানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় ছাঁটাইও বেড়েছে। সাধারণত এ ধরনের পরিস্থিতি ফেডকে সুদের হার কমাতে উৎসাহিত করে।

বাজার বিশ্লেষকদের ধারণা, ডিসেম্বরেই ফেড আরও একবার সুদের হার কমাতে পারে। এই সম্ভাবনা বর্তমানে ৬৭ শতাংশ, যা আগে ছিল প্রায় ৬০ শতাংশ। গত সপ্তাহে সুদের হার কমানোর পর ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানান, এটাই সম্ভবত চলতি বছরের শেষ নীতিগত হার হ্রাস হতে পারে।

এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেন, এখন বাজার নজর রাখছে যুক্তরাষ্ট্রের সামষ্টিক অর্থনীতি ও রাজনৈতিক অচলাবস্থা কবে কাটবে—সেদিকে। এই অনিশ্চয়তা সোনাকে আরও নিরাপদ বিনিয়োগ হিসেবে আকর্ষণীয় করে তুলছে।

এদিকে, দীর্ঘতম সরকারি অচলাবস্থার কারণে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় থাকায় ফেডকে বেসরকারি খাতের তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে।

অন্য ধাতুর বাজারেও কিছুটা উত্থান দেখা গেছে

* স্পট সিলভার ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮.৫৮ ডলারে

* প্লাটিনাম ০.৪ শতাংশ বেড়ে ১,৫৪৭.৪৫ ডলারে

* প্যালাডিয়াম ০.৭ শতাংশ বেড়ে ১,৩৮৪.১৮ ডলারে উঠেছে

তবে সাপ্তাহিক হিসাবে এই তিনটি মূল্যবান ধাতুর দামই নিম্নমুখী রয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...