আজকের সোনার বাজারদর: ৭ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মুল্য ঘোষণা করার পর থেকে শুক্রবার (৭ নভেম্বর) পর্যন্ত সেই দাম অপরিবর্তিত রয়েছে।
বাজুস গত শনিবার রাতে সোনার এই নতুন মূল্য নির্ধারণ করে, যা ২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়।
বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
আজকের সোনার বাজারদর
২২ ক্যারেট সোনা — ভরি ২,০১,৭৭৬ টাকা
২১ ক্যারেট সোনা — ভরি ১,৯২,৫৯৬ টাকা
১৮ ক্যারেট সোনা — ভরি ১,৬৫,০৮১ টাকা
সনাতন পদ্ধতির সোনা — ভরি ১,৩৭,১৮০ টাকা
বাজুস জানিয়েছে, সোনার মূল্য নির্ধারণের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি কিছুটা পরিবর্তন হতে পারে।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের বাজারে পরিবর্তন এলেও রুপার বাজার স্থিতিশীল। বর্তমান মূল্য—
২২ ক্যারেট রুপা — ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট রুপা — ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট রুপা — ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতি — ২,৬০১ টাকা
রাকিব/
