| ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

৬০ বছর বয়সেও যৌবন ধরে রাখতে পাকা পেঁপের যাদুকরী ব্যাবহার

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৬ ০৮:৪৪:০০
৬০ বছর বয়সেও যৌবন ধরে রাখতে পাকা পেঁপের যাদুকরী ব্যাবহার

নিজস্ব প্রতিবেদক: পাকা পেঁপে শুধু সুস্বাদুই নয়, বরং ত্বকের যত্নে এটি অত্যন্ত উপকারী। এই ফলে রয়েছে ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও পাপেইন নামের বিশেষ এনজাইম, যা ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে, দাগ-ছোপ কমায় এবং বয়সের ছাপ হালকা করতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, পাকা পেঁপে খাওয়ার পাশাপাশি সরাসরি ত্বকে ব্যবহার করলেও এটি কার্যকর প্রাকৃতিক বিউটি ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। পেঁপের পাপেইন মৃত কোষ দূর করে ত্বক মসৃণ রাখে, আর ভিটামিন সি কোলাজেন তৈরিতে সহায়তা করে—ফলে ত্বক থাকে টানটান ও উজ্জ্বল। এছাড়া ভিটামিন এ ব্রণ শুকাতে এবং দাগ হালকা করতেও কাজে লাগে।

পাকা পেঁপে দিয়ে ঘরোয়া ফেসপ্যাক ১) উজ্জ্বল ত্বকের জন্য: পাকা পেঁপে চটকে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে সতেজ ও উজ্জ্বল।

২) ব্রণের দাগ কমাতে: পাকা পেঁপের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে লাগান। নিয়মিত ব্যবহার করলে পুরনো ব্রণের দাগও ধীরে ধীরে হালকা হবে।

৩) শুষ্ক ত্বকের জন্য: পাকা পেঁপে, দই ও মধু মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। এটি ত্বককে নরম ও আর্দ্র রাখে।

সতর্কতা যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা মুখে লাগানোর আগে হাতে অল্প পরিমাণ লাগিয়ে পরীক্ষা করে নিন। আর লেবুর রসসহ পেঁপে মুখে লাগালে রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

বিশেষজ্ঞরা বলেন, দামি কেমিক্যালযুক্ত ক্রিমের তুলনায় পাকা পেঁপে অনেক বেশি নিরাপদ এবং এটি দীর্ঘদিন যৌবন ধরে রাখতে সাহায্য করতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...