| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারনে বিএনপির প্রার্থী তালিকায় নেই নাম দুদুর

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৩ ২২:৫৯:০২
যে কারনে বিএনপির প্রার্থী তালিকায় নেই নাম দুদুর

নিজস্ব প্রতিবেদক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিকভাবে ২৩৭টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নাম এই তালিকায় জায়গা পায়নি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।

যে আসনে পরিবর্তন

শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা-১ আসন থেকে বিএনপির প্রার্থী হতে আগ্রহী ছিলেন। কিন্তু তার পরিবর্তে এই আসনে দল মো. শরীফুজ্জামানকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে এই প্রাথমিক প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়।

বিএনপি মহাসচিবের বক্তব্য

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন উপলক্ষে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে।"

তিনি আরও জানান, যেসব আসনে বিএনপি প্রার্থী দেয়নি, সেখানে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই তালিকা পরে সমন্বয় করে নেওয়া হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...