| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজকের সোনার বাজারদর: ৩ নভেম্বর ২০২৫

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৩ ১০:২৫:৪৪
আজকের সোনার বাজারদর: ৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি সোনার মূল্য বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দর ঘোষণা করে, যা রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। সোমবার (৩ নভেম্বর) একই দাম বজায় রয়েছে বাজারে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আজকের সোনার দাম (৩ নভেম্বর ২০২৫)

* ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা

* ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯২,৫৯৬ টাকা

* ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৬৫,০৮১ টাকা

* সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৩৭,১৮০ টাকা

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে পার্থক্য থাকতে পারে।

অন্যদিকে, সোনার দাম বেড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়। ২১ ক্যারেট রুপার ভরি ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২,৬০১ টাকায়।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...