নির্বাচনের পরে হবে বিশ্ব ইজতেমা
নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এবারের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ইজতেমার দুই পক্ষ— জুবায়েদ ও সা’দপন্থিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন।
সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া
ধর্ম উপদেষ্টা জানান, দুই পক্ষের (জুবায়েদ ও সা’দপন্থি) সাথে আলোচনা ও সমন্বয় করে বিশ্ব ইজতেমার নির্দিষ্ট তারিখ পরবর্তীতে ঠিক করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন:
* স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
* শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান
* স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি
সোহাগ/
