| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা: ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০১ ১২:৫৪:০১
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা: ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস

বিশেষ প্রতিবেদন: দেশের পাঁচটি বিভাগে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি দুর্বল লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হতে পারে। এর মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন আনতে পারে।

ভারী বর্ষণের সতর্কতা:

শনিবার (১ নভেম্বর) থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বৃষ্টির প্রবণতা হ্রাস:

রোববার (২ নভেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমবে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সপ্তাহের মাঝামাঝি, অর্থাৎ সোমবার (৩ নভেম্বর) থেকে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, শুধু চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...