| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শনিবার যেসব এলাকায় সারাদিন বিদ্যুৎ থাকবে না

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ৩১ ২৩:২৭:১৭
শনিবার যেসব এলাকায় সারাদিন বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাট জেলা শহরের বেশ কয়েকটি এলাকায় শনিবার (১ নভেম্বর) প্রায় সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি লাইনের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

নেসকোর জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাঁচুর মোড়, কাশিয়াবাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাঁচুর মোড় থেকে সিও কলোনি সদর রোডের দক্ষিণাংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...