| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দাম কমে আজ থেকে স্বর্ণের নতুন দাম, ভরি কত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ৩১ ২০:৫৯:০৫
দাম কমে আজ থেকে স্বর্ণের নতুন দাম, ভরি কত

নিজস্ব প্রতিবেদক: স্বর্ণের দাম বাড়ার একদিনের মাথায়ই দেশের বাজারে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একদিনের ব্যবধানে ভালো মানের স্বর্ণের ভরিপ্রতি দাম কমেছে ২ হাজার ৬১৩ টাকা।

বাজুসের বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ শুক্রবার (৩১ অক্টোবর) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। নতুন তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণের ভরি: ২ লাখ ৯৬ টাকা

২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা

এর আগে, বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৬২৯ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নতুন দাম সারা দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে ক্রেতাদের দিতে হবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি। গয়নার নকশা ও মানভেদে মজুরির অঙ্কে কিছুটা তারতম্য হতে পারে বলেও জানিয়েছে সংগঠনটি।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...