পে কমিশনের কাছে নতুন প্রস্তাব, সর্বনিম্ন বেতন ৩২৫০০ করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন কমিশনের কাছে সরকারি কলেজ শিক্ষক সমিতি শিক্ষকদের জন্য একটি পৃথক, আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছে। টেকসই শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করার লক্ষ্যেই এই নতুন কাঠামো চাওয়া হয়েছে।
সম্প্রতি পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষক সমিতির নেতারা এই প্রস্তাবনা জমা দেন। তাদের প্রস্তাবিত কাঠামোর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
* সরকারি চাকরিতে গ্রেডের সংখ্যা কমিয়ে ১৫টি করা।
* সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা নির্ধারণ করা।
* বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা।
* দুটি উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ করা।
* বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা।
* চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ বা কমপক্ষে ৫ হাজার টাকা করা।
* পেনশনের হার বিদ্যমান ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করা।
শিক্ষক সমিতি তাদের লিখিত প্রস্তাবে উল্লিখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
আশা/
