| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পে স্কেলে বাতিল হবে যেসব বড় বড় সুবিধা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৭ ১২:২৪:২৭
নতুন পে স্কেলে বাতিল হবে যেসব বড় বড় সুবিধা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক দশক পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে-স্কেল প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো, বর্তমান সরকারের মেয়াদেই গেজেট আকারে নতুন পে-স্কেল প্রকাশ ও কার্যকর করা।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, নবম পে-স্কেল সম্ভবত ২০২৬ সালের শুরু (জানুয়ারি/মার্চ/এপ্রিল) থেকে কার্যকর হতে পারে। সরকার গঠিত পে কমিশন এই বিষয়ে কাজ করছে।

সুবিধা বৃদ্ধি ও বাতিলের প্রস্তাব:

নতুন এই বেতন কাঠামোয় শুধু বেতন বৃদ্ধি নয়, গ্রেডভিত্তিক বৈষম্য কমিয়ে অনুপাত পুনর্গঠনের দিকেও নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও পদোন্নতিসহ বিভিন্ন ভাতায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

তবে, নবম পে-স্কেল বাস্তবায়িত হলে কিছু সুবিধা বাতিল হওয়ারও জোরালো সম্ভাবনা রয়েছে:

১. ‘সাকুল্য বেতন’ কাঠামো: কমিশনের প্রস্তাবে ‘সাকুল্য বেতন’ বা ‘পারিশ্রমিক’ নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে। যদি এটি চালু হয়, তবে বিদ্যমান বেতন কাঠামোর ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না।

২. অতিরিক্ত সম্মানী ভাতা বাতিল: বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কর্মকর্তাদের প্রদেয় অতিরিক্ত সম্মানী বা ভাতা বাতিল করার প্রস্তাব করেছে কমিশন। কমিশনের মতে, এসব দায়িত্ব মূল কর্মপরিধির অংশ, তাই এ বাবদ অতিরিক্ত অর্থ প্রদান নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং অযৌক্তিক। এই খাতে সরকারের প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয়।

আজ ১৩ সংগঠনের সঙ্গে বৈঠক:

নবম পে-স্কেল প্রণয়ন ইস্যুতে মতামত গ্রহণের জন্য আজ সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৩টি সংগঠনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। কমিশনের সদস্যসচিব ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সচিবালয়ে সংগঠনগুলোর নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...