সাগরে ঘূর্ণিঝড় ‘মোনথা’: কখন কোথায় আঘাত আনবে
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোনথা’-তে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানবে না, এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে 'মোনথা' অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশে এর সরাসরি প্রভাব না পড়লেও স্থলভাগ অতিক্রম করার পর দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি রাখতে বলা হয়েছে। প্রসঙ্গত, 'মোনথা' নামটি থাইল্যান্ডের দেওয়া, যার অর্থ 'সুবাসিত ফুল'।
সোহাগ/
