| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পে-স্কেলে স্বতন্ত্র বেতন কাঠামোসহ ৫ দফা দাবি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৬ ২০:৫০:৪৯
পে-স্কেলে স্বতন্ত্র বেতন কাঠামোসহ ৫ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক: দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র, উচ্চতর ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। রোববার (২৬ অক্টোবর) জাতীয় বেতন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে এই দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক আবেদনে এই দাবিগুলো পেশ করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকরাই দেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনের মূল ভিত্তি। কিন্তু বর্তমান বেতন কাঠামোতে তাদের মর্যাদা ও অবদানের যথাযথ প্রতিফলন ঘটেনি। এর ফলে মেধাবী তরুণরা শিক্ষকতা পেশায় আসতে অনাগ্রহী হচ্ছেন এবং অনেক অভিজ্ঞ শিক্ষক বিকল্প কর্মক্ষেত্রে যোগদানের চেষ্টা করছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রধান ৫ দাবি:

১. বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র, মর্যাদাপূর্ণ ও উচ্চতর বেতন স্কেল প্রবর্তন (ন্যূনতম সার্কভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনের সাথে তুলনা করে)।

২. আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে গবেষণা ভাতা প্রদান করা।

৩. গবেষণালব্ধ জ্ঞান বিতরণের জন্য সেমিনার/কনফারেন্সে (প্রতিবছর ন্যূনতম একটি আন্তর্জাতিক ও একটি জাতীয় পর্যায়ে) অংশগ্রহণের জন্য ভ্রমণ (টিএ/ডিএ) ও অন্যান্য ভাতা প্রদান।

৪. গবেষণা ও প্রকাশনার কাজে উৎসাহিত করতে বিশেষ গবেষণা প্রকাশনা প্রণোদনা ভাতা (উন্নত জার্নালে গবেষণাপত্র প্রকাশনার জন্য) প্রদান।

৫. শিক্ষকদের পেশায় স্থিতিশীলতা আনতে ও সামাজিক মর্যাদা সমুন্নত রাখতে পর্যাপ্ত আর্থিক (যেমন- অধ্যাপকদের বিনা সুদে গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ) ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...