| ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

পে স্কেলে ২১ দফা দাবি ও সর্বনিম্ন বেতন নিয়ে আরেক প্রস্তাব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৬ ১২:২৩:৩৭
পে স্কেলে ২১ দফা দাবি ও সর্বনিম্ন বেতন নিয়ে আরেক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম বেতন স্কেলকে সামনে রেখে এবার ২১ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। তাদের প্রধান দাবি হলো, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা। পাশাপাশি তারা বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধি এবং শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধির দাবিও জানিয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা এসব দাবি তুলে ধরেন।

ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া লিখিত বক্তব্যে বলেন, ২০১৫ সালের অষ্টম পে স্কেল বৈষম্যমূলক ছিল। সেই বৈষম্য দূর করে একটি ন্যায্য নবম পে স্কেল ও সাতটি সুনির্দিষ্ট দাবি আদায়ের জন্য কর্মচারীরা দীর্ঘ ১১ বছর ধরে আন্দোলন করছেন।

তিনি বেতন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের বর্তমান বাজার ব্যবস্থা বিশ্লেষণ করে এবং ছয় সদস্যের একটি পরিবারের জীবনযাপন ব্যয় ও বিদ্যমান বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিয়ে যেন এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা হয়।

ডিপ্লোমা ফার্মাসিস্টদেরও প্রস্তাবনা

এদিকে, নবম বেতন স্কেল-২০২৫ এর জন্য বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) তাদের পক্ষ থেকে ১৭ দফা প্রস্তাব পেশ করেছে।

বিডিপিএ-এর মূল প্রস্তাবনাগুলো হলো:

১. গ্রেড হ্রাস: বর্তমান ২০টি বেতন গ্রেড কমিয়ে মাত্র ১২টি করা।

২. বেতন অনুপাত: ১:৪ অনুপাতে সর্বনিম্ন বেতন স্কেল ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ স্কেল ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা। কমিশন চাইলে সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকার বেশি করতে পারে, তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ স্কেলের অনুপাত যেন ১:৪ এর মধ্যে থাকে।

৩. কার্যকরের সময়: নতুন স্কেল আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন আগামী ডিসেম্বরে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে আগ্রহী।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...