| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কবে থেকে শুরু হচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৬ ১০:৩৭:০৯
কবে থেকে শুরু হচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশজুড়ে অসহনীয় গরম অনুভূত হচ্ছে, দিনের পাশাপাশি রাতেও তাপমাত্রা বেড়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হতে খুব দ্রুতই আসছে শক্তিশালী বৃষ্টিবলয়। এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা কমে আসবে।

আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা 'বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)' তাদের ফেসবুক পোস্টে জানায়, চলতি মাসের ২৮ অথবা ২৯ অক্টোবর থেকে শুরু হতে পারে বৃষ্টিবলয় ‘আঁখি’। এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টি হবে। কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও হতে পারে।

এদিকে, একই সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ইতোমধ্যে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড় 'মন্থা'র সতর্কতা:

আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপটি আগামী ২৭ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’ (থাইল্যান্ডের দেওয়া নাম)। এই ঘূর্ণিঝড়টি 'সিভিয়ার সাইক্লোন' বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বর্তমান তথ্যমতে ২৭ অক্টোবর সকালে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেই এর গতিপথ নিশ্চিত করে বলা সম্ভব হবে। তবে বিভিন্ন গাণিতিক মডেল ইঙ্গিত দিচ্ছে যে, ঘূর্ণিঝড়টি ২৮ বা ২৯ অক্টোবরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এর সরাসরি প্রভাবে বাংলাদেশে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...