| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নিয়ে হঠাৎ নতুন প্রস্তাব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৫ ১৯:০৯:০৯
পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নিয়ে হঠাৎ নতুন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের জোরালো দাবি উঠেছে। একইসাথে বেতন গ্রেড কমানো, বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধি এবং শিক্ষা ও চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠন।

শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২১ দফা দাবি তুলে ধরে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া বলেন, ২০১৫ সালের "বৈষম্যমূলক" অষ্টম পে স্কেলের পর প্রায় ১১ বছর ধরে কর্মচারীরা ন্যায্য পে স্কেলের জন্য আন্দোলন করছেন। তিনি বলেন, "দেশের বর্তমান বাজারব্যবস্থা এবং ছয় সদস্যের একটি পরিবারের জীবনযাপনের ব্যয় বিশ্লেষণ করে আমরা এই প্রস্তাব দিয়েছি। আমরা বৈষম্যমুক্ত ও ন্যায্য একটি পে স্কেল চাই।"

ফেডারেশনের প্রস্তাবগুলোর মধ্যে আরও রয়েছে— বার্ষিক ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সরকারি চাকরিজীবীদের জন্য নতুন কল্যাণ তহবিল গঠন।

অন্যদিকে, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনও (বিডিপিএ) জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সভাপতির কাছে ১৭ দফা প্রস্তাব জমা দিয়েছে।

বিডিপিএর প্রস্তাবে বেতনের গ্রেড ২০টি থেকে কমিয়ে ১২টি করার দাবি জানানো হয়েছে। তারাও সর্বনিম্ন বেতন ৩৫ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা অর্থাৎ ১:৪ অনুপাত নির্ধারণের প্রস্তাব করেছে। সংগঠনটি বলেছে, প্রয়োজনে সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকার বেশিও হতে পারে, তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত অবশ্যই ১:৪ এর মধ্যে রাখতে হবে। তারা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই এই নতুন বেতন স্কেল কার্যকরের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই গঠিত জাতীয় বেতন কমিশন বর্তমানে বিভিন্ন পক্ষের মতামত ও প্রস্তাবনা যাচাই-বাছাই করছে। আগামী ডিসেম্বরে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...