| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

উড়োজাহাজ নেই, রানওয়ে নেই; তবু জায়গার নাম ‘এয়ারপোর্ট’

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৫ ১৪:৪৩:০০
উড়োজাহাজ নেই, রানওয়ে নেই; তবু জায়গার নাম ‘এয়ারপোর্ট’

নিজস্ব প্রতিবেদন: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী গ্রামে এমন এক স্থান রয়েছে, যেখানে নেই উড়োজাহাজের গর্জন, নেই রানওয়ে বা যাত্রীদের কোলাহল—তবুও জায়গাটির নাম 'এয়ারপোর্ট'। প্রায় ৫০ বছর ধরে স্থানীয়দের কাছে এই স্থানটি এই নামেই পরিচিত। বর্তমানে এখানে কয়েকটি দোকান, একটি মসজিদ ও একটি মাদ্রাসা রয়েছে, যার পাশেই বিস্তৃত এক বিল।

উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বহরী গ্রামের ঠিক মাঝামাঝি তিন রাস্তার সংযোগস্থলে এই 'এয়ারপোর্ট'-এর অবস্থান। দক্ষিণে পিংড়াবাজার, পশ্চিমে মুন্সিরহাটবাজার এবং উত্তরে বহরী আড়ংবাজারের কেন্দ্রবিন্দু এটি। যদিও উপজেলা ভূমি কার্যালয়ের নথিপত্রে স্থানটি 'বহরী' নামেই লিপিবদ্ধ, স্থানীয় লোকমুখে এটি এখন কেবলই 'এয়ারপোর্ট'। উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত বহরী উচ্চবিদ্যালয়ের পাশ দিয়ে সামান্য এগোলেই সেই মোড়, যেখানে গড়ে উঠেছে এই চমকপ্রদ নামের জনপদ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মোড়ে দু-একটি অটোরিকশা দাঁড়িয়ে আছে। উত্তর দিকে রয়েছে একটি মহিলা মাদ্রাসা, যার সাইনবোর্ডে সুস্পষ্টভাবে লেখা—‘খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, এয়ারপোর্ট বাজার, বহরী।’ তার উত্তরেই মসজিদ। পশ্চিমে চোখে পড়ে বিস্তীর্ণ বিল। পূর্ব দিকের কনফেকশনারি ও চায়ের দোকানে কয়েকজনের জটলা। সেখানেই কথা হয় এলাকার প্রবীণ বাসিন্দা শফিকুল ইসলাম (৮০), আবদুল মান্নান (৭৫), মো. ইসমাইল (৬৫) সহ কয়েকজনের সঙ্গে।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিটিশ আমলের আগে থেকেই জায়গাটি বহরী নামে পরিচিত ছিল। তবে ১৯৭৫ সালের দিকে এর নাম বদলে যায়। বহরী গ্রামের খালেক বকাউল নামে এক রিকশাচালক প্রতিদিন রিকশা চালিয়ে এই তিন রাস্তার মোড়ে এসে থামতেন। তখন সব রাস্তা ছিল কাঁচা। রিকশা রেখে তিনি হাসতে হাসতে বলতেন, "প্লেন (রিকশা) চালাইয়া এয়ারপোর্টে আইসা নামলাম। এয়ারপোর্টে নাইমা এখন বিশ্রাম করব।" তার এই রসিকতা স্থানীয়দের কাছে বেশ মজার ছিল। একসময় রফিক ঢালী নামের এক ব্যক্তি কৌতুক করে মোড়ের পাশের একটি তালগাছে 'এয়ারপোর্ট' নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন। সেই দিন থেকেই জায়গাটি এই নামেই পরিচিতি লাভ করে এবং সেই নাম আজও প্রায় অর্ধশত বছর ধরে টিকে আছে।

উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান বলেন, "আমাদের ইউনিয়নের 'এয়ারপোর্ট' নামের জায়গাটি এখন খুবই পরিচিত। অনেকে দূর থেকে নাম শুনে অবাক হন এবং এর কারণ জানতে চান। এটি জেলা শহর, হাজীগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দি-গৌরীপুরসহ আশপাশের এলাকায় যাতায়াতের একটি সহজ ও সময়সাশ্রয়ী পথ হওয়ায় এর গুরুত্ব অনেক। তার ওপর এই চমকপ্রদ নামের কারণে এর পরিচিতি আরও বেড়েছে।"

মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন জানান, "উপজেলায় 'এয়ারপোর্ট' নামে একটি এলাকা থাকার বিষয়টি আমি জেনেছি। খুব শিগগির সেখানে গিয়ে সবকিছু সরেজমিনে দেখব।"

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...