| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার দামের নতুন ইতিহাস, ভরিপ্রতি ৬৯০৬ টাকা বৃদ্ধি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৮ ২২:০০:১২
সোনার দামের নতুন ইতিহাস, ভরিপ্রতি ৬৯০৬ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম, যা দেশের ইতিহাসে ভরিপ্রতি সর্বোচ্চ মূল্যে পৌঁছে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এই দফায় প্রতি ভরিতে ৬,৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানিয়েছে বাজুস। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্য তালিকা (৯ অক্টোবর থেকে কার্যকর):

ক্যারেট
প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম
২২ ক্যারেট
২ লাখ ৯ হাজার ১০১ টাকা
২১ ক্যারেট
১ লাখ ৯৯ হাজার ৫ টাকা
১৮ ক্যারেট
১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা
সনাতন পদ্ধতি
১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা

ভ্যাট ও মজুরি সংক্রান্ত তথ্য

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির ক্ষেত্রে তারতম্য হতে পারে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...