| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের ৬ সদস্যের ব্যয়ের হিসাব ধরে বাড়বে সরকারি বেতন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৫ ০৮:১৩:৪২
পরিবারের ৬ সদস্যের ব্যয়ের হিসাব ধরে বাড়বে সরকারি বেতন

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন। প্রথম সভার পর কমিশন তার কার্যক্রমের রূপরেখা জানিয়েছে। বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ক্ষেত্রে কর্মচারীর প্রতিটি পরিবারের ছয়জন সদস্য ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে আগামী ছয় মাসের মধ্যে কমিশন সরকারের কাছে নতুন পে স্কেলের সুপারিশ জমা দেবে।

জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনলাইনে মতামত গ্রহণের উদ্যোগ

ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিশন সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত নেওয়া শুরু করেছে। অনলাইন প্ল্যাটফর্মে মতামতের জন্য মোট চারটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে:

* শুধু চাকরিজীবীদের জন্য।

* সর্বসাধারণের জন্য।

* প্রতিষ্ঠানের জন্য।

* অ্যাসোসিয়েশন/সমিতির জন্য।

আগ্রহী চাকরিজীবী, ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমিতি কমিশনের ওয়েবসাইটে (paycommission2025.gov.bd) গিয়ে এই প্রশ্নমালাগুলো আগামী ১৫ অক্টোবর ২০২৫-এর মধ্যে অনলাইনে পূরণ করতে পারবেন।

অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিরা কমিশনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে, নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে সেই আগ্রহের কথা জানাতে পারবেন। জাতীয় বেতন কমিশন, ২০২৫ সবার সহযোগিতা কামনা করেছে।

উল্লেখ্য, সরকার গত ২৭ জুলাই ২৩ সদস্যের 'জাতীয় বেতন কমিশন, ২০২৫' গঠন করে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে বড় ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। তবে ঘরের মাঠে ...