| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার সারা দিন বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব জেলায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৩ ২৩:২৪:৩৪
শনিবার সারা দিন বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব জেলায়

নিজস্ব প্রতিবেদন: জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৪ অক্টোবর) সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন এই তথ্য নিশ্চিত করেছেন।

কখন ও কতক্ষণ বিদ্যুৎ থাকবে না

* সময়কাল: শনিবার (৪ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন- ঘরে বসে এক ক্লিকে নতুন আইডি কার্ড ডাউনলোড করুন

আরও পড়ুন- এক জমি দুই নামে হলে যা করবেন

* কারণ: ১১ কেভি ফিডারে জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ।

যে যে এলাকায় বিদ্যুৎ থাকবে না

১১ কেভি নয়াসড়ক ফিডার এবং ১১ কেভি নাইওরপুল ফিডারের আওতাধীন নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:

ফিডারের নাম আওতাভুক্ত এলাকা
১১ কেভি নয়াসড়ক ফিডার কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া এবং চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকা।
১১ কেভি নাইওরপুল ফিডার
কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্টে, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকা।

নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হবে। তিনি এই সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা চেয়েছেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...