| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাত ৯টার মধ্যে যেসব জেলায় ঝড় ও বৃষ্টি হতে পারে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০২ ১১:২৫:৪৯
রাত ৯টার মধ্যে যেসব জেলায় ঝড় ও বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদন: রাজধানী ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) রাত ৯টার মধ্যে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

ঝুঁকিতে যেসব অঞ্চল

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাত ৯টার মধ্যে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা-ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে, সেগুলো হলো:

* ঢাকা* খুলনা* বরিশাল* পটুয়াখালী* নোয়াখালী* কুমিল্লা* চট্টগ্রাম* কক্সবাজার

এই এলাকাগুলোর নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারা দিনের আবহাওয়ার পূর্বাভাস

সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আটটি বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে:

* রংপুর* রাজশাহী* ময়মনসিংহ* ঢাকা* খুলনা* বরিশাল* চট্টগ্রাম* সিলেট

আরও পড়ুন- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: আঘাত আনবে যেখানে

আরও পড়ুন- ৭ জেলায় বন্যার শঙ্কা: ৩ বিভাগে অতিবৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন- আসছে আরও দুটি ঘূর্ণিঝড়, বিদায় নিচ্ছে বর্ষা

পাশাপাশি, দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। এই পরিস্থিতির কারণে সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...