| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মীদের বেতন বাড়াতে কাজ শুরু: মতামত জানতে ৪ ধরনের প্রশ্নমালা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ৩০ ১১:০৭:৫২
সরকারি কর্মীদের বেতন বাড়াতে কাজ শুরু: মতামত জানতে ৪ ধরনের প্রশ্নমালা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি ন্যায়সংগত ও কার্যকর বেতন কাঠামো তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন-২০২৫। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, কমিশন অনলাইনে সবার কাছ থেকে মতামত সংগ্রহের জন্য ৪টি ভিন্ন প্রশ্নমালা তৈরি করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সদস্যসচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকীর সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

যেভাবে মতামত দেওয়া যাবে

বেতন কাঠামো কেমন হওয়া উচিত, সে বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য কমিশন চার ধরনের স্টেকহোল্ডারদের জন্য আলাদা প্রশ্নমালা তৈরি করেছে:

১. শুধু চাকরিজীবীদের জন্য (ব্যক্তিগত মতামত)।

২. সর্বসাধারণের জন্য (যেকোনো সাধারণ নাগরিকের জন্য)।

৩. প্রতিষ্ঠানের জন্য।

৪. অ্যাসোসিয়েশন/সমিতির জন্য।

সংশ্লিষ্ট যে কেউ এই প্রশ্নমালাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। সকল প্রশ্নমালা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট— paycommission2025.gov.bd -এ পাওয়া যাবে।

সময়সীমা ও যোগাযোগের সুযোগ

আগ্রহী চাকরিজীবী, ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমিতিগুলো আগামী ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে প্রশ্নমালা পূরণ করে মতামত জানাতে পারবে।

এছাড়াও, যদি কোনো অ্যাসোসিয়েশন বা সমিতি কমিশনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে ইচ্ছুক হয়, তবে তারা অ্যাসোসিয়েশন/সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণের সময় সেই আগ্রহের কথা জানাতে পারবে।

জাতীয় বেতন কমিশন, ২০২৫ একটি কার্যকর বেতন কাঠামো প্রণয়নের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...