একদিনে আবার বাড়ল সোনার দাম, ভাঙল সব রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ল। এবার এক দিন আগেও যা ছিল, তার চেয়ে প্রতি ভরিতে ৩,৬৬৩ টাকা বেড়েছে। এই মূল্যবৃদ্ধি দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে এখন খরচ হবে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। নতুন এই দাম কার্যকর হবে বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার (তেজাবি সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে, গত সোমবারও প্রতি ভরিতে সোনার দাম ১,৮৮৯ টাকা বাড়ানো হয়েছিল।
রাকিব/
