| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধানের মালয়েশিয়া সফর: কারণ কী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৪:২৯:০২
সেনাপ্রধানের মালয়েশিয়া সফর: কারণ কী

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৪তম ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে’ যোগ দিতে মালয়েশিয়া গেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) চার দিনের এক সরকারি সফরে তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এই সম্মেলনটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হচ্ছে। এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সেনাপ্রধানরা অংশ নেবেন। সম্মেলনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটগুলোতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হবে।

আইএসপিআর আশা করছে, এই সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।

আরও পড়ুন- চট্টগ্রামে হঠাৎ মার্কিন সেনাদের উপস্থিতি কেন বাড়ছে

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...