| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ঘর থেকে তেলাপোকা দূর করার সহজ উপায়

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৩ ০৮:৩৩:১৪
ঘর থেকে তেলাপোকা দূর করার সহজ উপায়

নিজস্ব প্রতিবেদক: বাসা যতই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক না কেন, তেলাপোকার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেন কঠিন। রান্নাঘর, শোবার ঘর থেকে শুরু করে পোশাকের আলমারি—সবখানেই এদের অবাধ আনাগোনা। তবে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে সহজেই এই উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তেলাপোকা অত্যন্ত প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে, আর তাই এদের পুরোপুরি দূর করা বেশ চ্যালেঞ্জিং। সাধারণত ৩০টিরও বেশি প্রজাতির তেলাপোকা মানুষের বাসস্থানে দেখা যায়, যার মধ্যে ৪টি প্রজাতি বেশ ক্ষতিকর।

গরমের এই সময়ে রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদান ব্যবহার করে সহজেই তেলাপোকা দূর করা যায়। নিচে এমন কিছু কার্যকর উপায় দেওয়া হলো:

১. রসুন ও পেঁয়াজের মিশ্রণ: ১/২ কাপ রসুন এবং পেঁয়াজের পেস্ট এক লিটার পানিতে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। এটি একটি স্প্রে বোতলে ভরে তেলাপোকার আনাগোনা বেশি এমন জায়গায় স্প্রে করলে উপদ্রব কমবে।

২. তেজপাতা ও নিমপাতা: পোশাকের আলমারিতে তেলাপোকা দূর করতে তেজপাতা ও নিমপাতা রাখুন। এদের গন্ধে তেলাপোকা সেই জায়গা থেকে দূরে থাকে।

৩. কালিজিরা বা গোলমরিচের গুঁড়া: কালিজিরা বা গোলমরিচের গুঁড়াও তেলাপোকা তাড়াতে বেশ কার্যকর। এটি তেলাপোকার সম্ভাব্য স্থানে ছড়িয়ে দিতে পারেন।

৪. বোরিক পাউডার ও আটা: বোরিক পাউডারের সঙ্গে আটা বা ময়দা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং তেলাপোকার আনাগোনা আছে এমন স্থানে ছড়িয়ে দিন। তেলাপোকা এটি খেয়ে মারা পড়বে।

৫. বেকিং সোডা: বোরিক পাউডারের মতো বেকিং সোডাও ব্যবহার করা যেতে পারে। খাবারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে রাখলে তেলাপোকা এটি খেয়ে মারা যাবে।

যদি ঘরোয়া উপায় যথেষ্ট না হয়, তবে বাজারে পাওয়া তেলাপোকা মারার চক বা স্প্রে ব্যবহার করে দ্রুত সমাধান পেতে পারেন। এসব রাসায়নিক উপাদান ব্যবহারের মাধ্যমে ঘরের প্রতিটি কোণ থেকে সহজেই তেলাপোকা দূর করা সম্ভব।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...