দেশের ইতিহাসে সর্বোচ্চ বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে আবারও নতুন রেকর্ড গড়লো সোনার দাম। ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মূল্যবান এই ধাতুর জন্য এটি দেশের সর্বোচ্চ মূল্য।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানিয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই দাম মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
রাকিব/
