| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

ভারত-পাকিস্তান ম্যাচের আগে সীমান্তে গোলাগুলি

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২১ ২০:৪৪:২৬
ভারত-পাকিস্তান ম্যাচের আগে সীমান্তে গোলাগুলি

এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের ম্যাচের আগে জম্মু ও কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে এই ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গোলাগুলি শুরু হয়। দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ থেমে থেমে গুলি বিনিময় হয় এবং পরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঘটনাটি সীমিত পরিসরে ঘটলেও কাশ্মীর সীমান্তে দুই পক্ষ একে অপরের দিকে গুলি ছুড়েছে।

ভারত এই ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে না। ইন্ডিয়া টুডের এক সূত্র জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই পক্ষের মধ্যে ছোটখাটো একটি গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে এবং সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

এর আগে চলতি বছরের মে মাসে ভারতের 'অপারেশন সিদুর'কে কেন্দ্র করে নিয়ন্ত্রণ রেখা বরাবর বড় ধরনের সংঘাত হয়েছিল। চার দিনের উত্তেজনার পর পরিস্থিতি শান্ত হলেও সীমান্তে এমন ছোটখাটো সংঘর্ষ নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। একদিকে এশিয়া কাপে ক্রিকেটীয় লড়াই, অন্যদিকে সীমান্তে উত্তেজনা—এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কের নতুন দিক ইঙ্গিত করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...