| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

২৬ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিনের ছুটি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৯ ০৯:৪৭:২৭
২৬ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য উৎসবকে কেন্দ্র করে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে লম্বা ছুটি শুরু হচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি উপভোগ করতে পারবে। এর মধ্যে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায়, এই ১২ দিনের ছুটি আরও দীর্ঘ হচ্ছে।

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুসারে, ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২৮ সেপ্টেম্বরের আগের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ১২ দিন।

শিক্ষাপঞ্জিতে ছুটির দিনগুলো হলো:

* ২ অক্টোবর: বিজয়া দশমী

* ৪ অক্টোবর: ফাতেহা-ই-ইয়াজ দাহম

* ৫ অক্টোবর: প্রবারণা পূর্ণিমা

* ৬ অক্টোবর: শ্রী শ্রী লক্ষ্মীপূজা

যদিও লক্ষ্মীপূজার দিনটিকে ঐচ্ছিক ছুটি হিসেবে ধরা হয়েছে, বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিনও ছুটি থাকবে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানকে এই ছুটির তালিকা মেনে চলতে হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিসগুলোও লম্বা ছুটি পাবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও টানা চার দিনের ছুটি পাবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...