| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশা ইসলাম

রিপোর্টার

অতিরিক্ত পানি খাওয়া হতে পারে মৃত্যুর কারণ

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১২ ২০:৩০:৪৫
অতিরিক্ত পানি খাওয়া হতে পারে মৃত্যুর কারণ

পানি আমাদের শরীরের জন্য অপরিহার্য। চিকিৎসকরা সবসময়ই পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, পানি যেমন শরীরের জন্য জরুরি, তেমনি অতিরিক্ত পানি পান করাও ক্ষতির কারণ হতে পারে।

অতিরিক্ত পানি পানের ক্ষতিকর দিক

অতিরিক্ত পানি পান করলে শরীরের ভিটামিন, খনিজ এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে। এর ফলে মাথা ঘোরা, দুর্বল লাগা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

আমাদের কিডনির প্রধান কাজ হলো রক্ত পরিশোধন করে শরীর থেকে বর্জ্য বের করে দেওয়া। কিন্তু যখন একসঙ্গে অতিরিক্ত পানি শরীরে প্রবেশ করে, তখন কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে শরীরে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যেতে পারে।

হাইপোন্যাট্রেমিয়া কী

অতিরিক্ত পানি পানের কারণে যখন শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়, তখন সেই অবস্থাকে বলা হয় হাইপোন্যাট্রেমিয়া। এতে মাথা ব্যথা, বমি ভাব এবং বিভ্রান্তির মতো সমস্যা দেখা দেয়। পরিস্থিতি গুরুতর হলে খিঁচুনিও হতে পারে।

কতটা পানি পান করা উচিত

একজন ব্যক্তির পানির চাহিদা তার বয়স, ওজন, কাজের ধরন, জলবায়ু এবং স্বাস্থ্যের ওপর নির্ভর করে। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক ২-৩ লিটার পানি যথেষ্ট। গরম আবহাওয়া বা বেশি শারীরিক পরিশ্রমের সময় এর পরিমাণ কিছুটা বাড়ানো যেতে পারে।

চিকিৎসকরা বলছেন, ‘বেশি পানি খাওয়া মানেই ভালো’—এমন ধারণা ভুল। তাই শরীরের তৃষ্ণা অনুযায়ী পানি পান করা উচিত। চিকিৎসকদের মতে, শরীরের প্রয়োজন বুঝে 'স্মার্ট হাইড্রেশন' অভ্যাস গড়ে তোলা জরুরি।

আরও পড়ুন- দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারে পাকা পেঁপে

আরও পড়ুন- আমড়া খাওয়ার ১০ উপকারিতা:, লাখ টাকার ওষুধ ফেল

মনে রাখতে হবে, অতিরিক্ত পানি পান শরীরের জন্য অপ্রয়োজনীয় ও ক্ষতিকর হতে পারে। তাই শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করুন এবং কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...