| ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

দুই স্পিনার নিয়ে হংকং ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১১ ১৫:৪০:১৫
দুই স্পিনার নিয়ে হংকং ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের লক্ষ্য, এই ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

ম্যাচের আগে টাইগারদের সম্ভাব্য একাদশ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহের কমতি নেই। সাম্প্রতিক পারফরম্যান্স এবং শেখ আবু জায়েদ স্টেডিয়ামের পিচ বিবেচনায়, ধারণা করা হচ্ছে একাদশে স্পিনারদের প্রাধান্য থাকবে।

বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান-এর থাকা প্রায় নিশ্চিত। এরপর তিনে নামতে পারেন অধিনায়ক লিটন দাস, চারে সাইফ হাসান এবং পাঁচে তাওহীদ হৃদয়। তাদের জায়গা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, দলের ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ছয়ে থাকতে পারেন জাকের আলী, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও দলের ভরসা। সাতে অলরাউন্ডার শেখ মাহেদী, যিনি শুধু ব্যাটিং নয়, স্পিন আক্রমণেও নেতৃত্ব দেবেন। তার সঙ্গী হবেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি আট নম্বরে ব্যাট হাতেও চমক দেখাতে পারেন। প্রয়োজনে তৃতীয় স্পিনার হিসেবে সাইফ হাসান-কেও ব্যবহার করতে পারেন লিটন।

পেস আক্রমণের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তরুণ তানজিম হাসান সাকিব। ব্যাটিং অর্ডারে তাদের অবস্থান যথাক্রমে নয়, দশ ও এগারো নম্বরে।

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

* পারভেজ হোসেন ইমন* তানজিদ হাসান* লিটন দাস (অধিনায়ক)* সাইফ হাসান* তাওহীদ হৃদয়* জাকের আলী* মাহেদী হাসান* রিশাদ হোসেন* তাসকিন আহমেদ* মোস্তাফিজুর রহমান* তানজিম সাকিব

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...