| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ডাকসু নির্বাচনে হেরেও জয়ী ছাত্রদল নেতা হামিম

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১০ ১৭:০০:৪০
ডাকসু নির্বাচনে হেরেও জয়ী ছাত্রদল নেতা হামিম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে হেরে গিয়েও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। ঢাবি শিক্ষার্থীদের এই রায়কে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সবার মন জয় করে নিয়েছেন।

হামিমের ফেসবুক পোস্ট

মঙ্গলবার রাতে ফলাফল ঘোষণার পর হামিম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি প্রতিক্রিয়া দেন। তিনি লেখেন, “আজকের ভোটানুষ্ঠান সার্বিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে।”

তবে তিনি শিক্ষার্থীদের রায়ের প্রতি সম্মান জানিয়ে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।”

তিনি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও লেখেন, “প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো।”

প্রশংসায় ভাসছেন হামিম

হামিমের এমন সহনশীল ও পরিপক্ক মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা চলছে। শাহ আলম নামের একজন লিখেছেন, "সঠিক সিদ্ধান্ত। এটাই নতুনত্ব এটাই জুলাইয়ের চেতনা।" সাদিকুর রহমান মন্তব্য করেন, "আপনার কাছে থেকে এটাই প্রত্যাশিত ছিল ভাই। এবার হয় নাই, বাট আপনি একদিন অনেক বড় নেতা হবেন।"

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমও তাকে সাহস জুগিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, "That's the kind of gesture a true leader makes." যার অর্থ, একজন সত্যিকারের নেতাই এমন আচরণ করেন। সারজিস আলম লিখেছেন, "Our Future Leader." এই দুটি মন্তব্যই হাজার হাজার লাইক এবং রিয়েক্ট পেয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...