| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল: অভিযোগ অন্য প্রার্থীর

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৯ ১০:০৩:০২
নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল: অভিযোগ অন্য প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণের সময় নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

কেন্দ্রে প্রবেশ ও অভিযোগ

সকাল সাড়ে ৮টার দিকে আবিদুল ইসলাম খান জগন্নাথ হলের শিক্ষার্থীদের ভোট দেওয়ার অংশে ঢুকে পড়েন। এ সময় তিনি অভিযোগ করেন যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থীদের জন্য কোনো পরিচয়পত্র তৈরি করেনি। এ কারণে তাকে মেয়েদের হলের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

কর্তৃপক্ষের বক্তব্য

ঘটনার বিষয়ে জানতে চাইলে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক জানান, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। তিনি বলেন, “আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।”

পরে তিনি জগন্নাথ হলের ভোটকেন্দ্রে এসে গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, এখানে কোনো প্রার্থীকে তিনি দেখেননি এবং কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

সোহাগ আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...