অপপ্রচারের জাল: ফাঁস হলো উপদেষ্টা আসিফের সেই ছবির আসল রহস্য!
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর একটি ছবি ছড়িয়ে পড়েছিল, যা তথ্য যাচাইকারী সংস্থা 'রিউমর স্ক্যানার' এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি বলে দাবি করেছে।
যেভাবে ছবিটির সত্যতা যাচাই করা হয়
রোববার (২৪ আগস্ট) রিউমর স্ক্যানার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, হোটেল কক্ষে উপদেষ্টা আসিফ ও ওই নারীর ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
সংস্থাটির অনুসন্ধানে দেখা গেছে, দুজনের ভিন্ন দুটি ছবি ব্যবহার করে এআই দিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। ছবির বিভিন্ন অংশে এআই-জনিত অসংগতিও ধরা পড়েছে। উদাহরণস্বরূপ, মূল ছবিতে ওই নারীর হাতে যে ফুল ছিল, ভাইরাল ছবিটিতে সেটি বিকৃত ও অসম্পূর্ণভাবে দেখা যাচ্ছে।
সোহাগ/
