| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

'যাদের জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়': রুমিন ফারহানা

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৪ ১৬:৫২:৫০
'যাদের জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়': রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন ভবনে আসন্ন নির্বাচনের সীমানা নির্ধারণী শুনানি চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ তুলেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তার দাবি, এ সময় তাকে ধাক্কা দেওয়া হয়েছে।

যে অভিযোগ তুললেন রুমিন ফারহানা

রোববার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নিয়ে শুনানি চলছিল। এই শুনানিতে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় অপর পক্ষ তার বক্তব্যের বিরোধিতা করে। একপর্যায়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, "অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এখানে মারামারি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩-এর যিনি প্রার্থী, তিনি ২০-২৫ জন সঙ্গী নিয়ে 'গুন্ডা-পান্ডার মতো' আচরণ করেছেন, যা কমিশনের সম্মান ও গাম্ভীর্যের সঙ্গে যায় না।"

তিনি আরও বলেন, "প্রায় ১৫ বছর ধরে আমি যেই বিএনপির নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই।"

নির্বাচনে পরিস্থিতি কী হবে?

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রুমিন ফারহানা হতাশা প্রকাশ করে বলেন, "নির্বাচনের আগে সীমানা নির্ধারণের মতো একটি ছোট বিষয় নিয়ে যদি নিজের দলের মধ্যে এমন পরিস্থিতি হয়, তাহলে নির্বাচনে কী হবে, তা সহজেই অনুমেয়।" তিনি আরও জানান, তাকে ধাক্কা দেওয়ার পর তার লোকজনও এর জবাব দিয়েছে।

আরও পড়ুন- নির্বাচনের আগেই এই অবস্থা, নির্বাচনে তাহলে কী হবে: রুমিন ফারহানা

আরও পড়ুন- নির্বাচনের মাঠে বড় ক্ষমতা পাচ্ছে সেনাবাহিনী

এই ঘটনাটি আসন্ন নির্বাচনের আগেই রাজনৈতিক পরিবেশে এক ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...