| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মচারীর বেতন বাড়ছে: বসছে বেতন কমিশনের সভা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৪ ১৪:৪৫:১১
সরকারি কর্মচারীর বেতন বাড়ছে: বসছে বেতন কমিশনের সভা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সমন্বয়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বসছে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা। সকাল ১১টায় সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

গত ২৭ জুলাই মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকার ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’ গঠন করে। কমিশনের দায়িত্ব হলো সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পুনর্বিবেচনা করে সুপারিশ তৈরি করা। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি কমিশনের বাইরে রাখা হয়েছে।

কর্মচারীর পরিবারের গড় সদস্য সংখ্যা ছয়জন ধরে ব্যয় হিসাবের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। বর্তমানে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী ২০টি গ্রেডে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...