| ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জরায়ুতে নয়, লিভারে বেড়ে উঠছিল ১২ সপ্তাহের ভ্রূণ

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৩ ১৯:২১:০৮
জরায়ুতে নয়, লিভারে বেড়ে উঠছিল ১২ সপ্তাহের ভ্রূণ

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক ৩০ বছর বয়সী নারীর শরীরে চিকিৎসা বিজ্ঞানের এক বিরল ঘটনা ঘটেছে। পেটে ব্যথা ও বমি নিয়ে চিকিৎসকের কাছে গেলে উচ্চ রেজলিউশনের এমআরআই পরীক্ষায় দেখা যায়, তার জরায়ু নয়, বরং লিভারের ভিতরেই একটি ১২ সপ্তাহের ভ্রূণ বেড়ে উঠছে।

চিকিৎসকদের ভাষায়, এই অবস্থাকে বলা হয় ইনট্রাহেপাটিক ইক্টোপিক প্রেগন্যান্সি। এই ধরনের গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশ জরায়ুর বাইরে, সরাসরি লিভারের মতো অঙ্গে ঘটে। মীরাটের একজন রেডিওলজিস্ট, ডা. কে কে গুপ্তা জানান, বহু বছরের পেশাজীবনে তিনি এমন ঘটনা আগে কখনও দেখেননি। প্রথমে যন্ত্রের ত্রুটি মনে হলেও, একাধিক স্ক্যান করার পর ভ্রূণ এবং তার হৃদস্পন্দন স্পষ্ট দেখা যায়।

রিপোর্ট অনুযায়ী, ভ্রূণটি লিভারের ডান অংশে ছিল এবং লিভারের শিরা-উপশিরা থেকে রক্ত ​​সরবরাহ হচ্ছিল। চিকিৎসকদের ধারণা, ভারতের ইতিহাসে এটিই সম্ভবত প্রথম এমন নথিভুক্ত ঘটনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের গর্ভাবস্থা মা ও ভ্রূণ উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে। বর্তমানে ওই মহিলাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...